হ্যালো প্রযুক্তি প্রেমিকগণ!
কেমন আছেন আপনারা? আমরা সাধারণত জন্ম নিবন্ধন সনদ এর অনলাইন কপি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারিনা। এর জন্য আমাদের দোকানে যেতে হয় এবং আমাদের টাকাও খরচ হয়। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে মোবাইল থেকেই ডাউনলোড করতে পারবেন জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি। তো চলুন শুরু করি।
জন্ম নিবন্ধন সনদের সফট কপি আমাদের সবার কাছেই থাকে তবে অনলাইন কপি খুব কম মানুষই রাখে। তাই জরুরি প্রয়োজনে অনেকেই হন্তদন্ত হয়ে ইন্টারনেটে খুঁজতে থাকেন কীভাবে অনলাইন কপি ডাউনলোড করা যায়। আর শেষ-মেষ কোনো উপায় না পেয়ে চলে যান দোকানে। কিছু টাকা খরচও করতে হয়। কিন্তু আজকে যে পদ্ধতি টা শেয়ার করবো, সেটার জন্য আপনার পিসিও লাগবে না আবার দোকানেও যাওয়া লাগবে না। সুতরাং পরিশ্রম টাকা দুইটাই বাঁচলো।
পদ্ধতিটা খুবই সহজ। ৫ মিনিটে করে ফেলতে পারবেন। সহজ ভাবে তুলে ধরার চেষ্টা করবো। তারপরও না বুঝতে পারলে ছবিতে তো দেওয়া থাকবেই।
আরও পড়ুনঃ গ্রামীণফোনে আনলিমিটেড ইন্টারনেট - TrickFreak
কীভাবে জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করবো?
- প্রথমে মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করুন।
- তারপর সার্চ করুন 'Birth Registration Certificate'
সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। নাহলে এখানে ক্লিক করুন।
- এখন আপনারা নিচের ছবিতে দেওয়া এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন।
আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে 'Search' বাটনে ক্লিক করুন।
এরপর আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি দেখতে পারবেন।
অনলাইন কপিটা দেখতে আমরা মোটামুটি সবাই পারি। কিন্তু এখন প্রশ্ন হলো, মোবাইল থেকে এই অনলাইন কপির পিডিএফ ডাউনলোড করবেন কিভাবে?
এর জন্য যা করবেন তা হলো-
ক্রোমের উপরে ডান পাশে থাকা থ্রী-ডট মেনুতে ক্লিক করুন।
তারপর একটু নিচের দিকে 'Share' বাটন দেখতে পারবেন। শেয়ার বাটনে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল স্ক্রিনে অনেক গুলো অপশন দেখতে পারবেন। সেখান থেকে 'Print' খুজে বের করে প্রিন্ট বাটনে ক্লিক করুন।
এরপর নিচের ছবির মতো ইন্টারফেস দেখতে পাবেন।
আপনারা 'ডাউনলোড পিডিএফ' এর একটা আইকন দেখতে পাবেন। আইকনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন সনদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।
বিঃদ্রঃ এখানে ডিভাইস অনুযায়ী প্রিন্টিং ইন্টারফেস ভিন্ন হতে পারে তবে ডাউনলোড বাটন থাকবেই।
আশা করি আপনাদের উপকারে আসতে পেরেছি। ডাউনলোড করতে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ভালো থাকবেন পরবর্তী পোস্ট পর্যন্ত।
আরও পড়ুনঃ কিভাবে ইমো একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন - TrickFreak
এছাড়াও যেকোনো সমস্যার সমাধান পেতে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে - Tech Help BD
প্রিমিয়াম রিসোর্স পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ - Tech Help BD






