হ্যালো প্রযুক্তি প্রেমিকগণ!
কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে একটু চিন্তায় ও আছি কারণ এমবির দাম যেভাবে বাড়ছে এমন চলতে থাকলে ইন্টারনেট দুনিয়ায় এক্টিভ থাকা মুশকিল হয়ে যাবে। এমবির দাম তো বেশিই তার উপর একেকটা সিম অপারেটরের নেটওয়ার্কের অবস্থা দেখলে কান্না করতে মন চায়। এই যে কিছুদিন আগেও তো গ্রামীনফোনের সিম বিক্রি বন্ধ করে দিলো তাদের নেট ব্যবস্থা আর ইন্টারপ্যাক এর দামের জন্য।
তো যাইহোক, দিনশেষে আমরা সবাই সেই অনলাইন জগতেই মুখ ফিরিয়ে নেই। কারন ইন্টারনেট জগত থেকে আমরা নিজেদের সহজে আলাদা করতে পারিনা। গান, মুভি, নাটক ইত্যাদি বিভিন্ন ইন্টারটেইনমেন্ট কিন্তু অনলাইনেই সহজলভ্য। বিশেষ করে মুভি গুলো আমরা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে থাকি কোনো টাকা পয়সা ছাড়াই। মুভি গুলো ডাউনলোড করতে গেলে আমাদের ডাটা প্যাকের বারোটা বাজেই। একেকটা মুভি দেখা যায় ১-২জিবি। যখন এমবি শেষের পথে থাকে তখন আমরা ভাবি আহারে যদি কেউ আনলিমিটেড এমবি দিতো!
গ্রামীণফোনে আনলিমিটেড ডাটা প্যাক!
অবিশ্বাস্য হলেও সত্য, আমাদের সেই ভাবনাকে এবার বাস্তবে রুপ দিয়েছে গ্রামীণফোন। বাংলাদেশে এই প্রথমবার গ্রামীনফোন হাজির হয়েছে আনলিমিটেড ডাটা প্যাক নিয়ে। হ্যাঁ আপনি সত্যই পড়েছেন। এই এক্সক্লুসিভ আনলিমিটেড ইন্টারনেট অফার গুলো আপনি রিচার্জ কিংবা কোড ডায়ালের মাধ্যমে নিতে পারবেন।
গ্রামীণফোন এই মুহুর্তে দুইটি আনলিমিটেড ডাটা প্যাক চালু করেছে। এগুলো হলো-
৩৪ টাকায় ৩ ঘন্টা
২৩ টাকায় ২ ঘন্টা
অর্থাৎ এই প্যাক গুলোর যেকোনো একটি ক্রয় করলে আপনি ২/৩ ঘন্টা আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন। দারুণ না? এই ২/ত ঘন্টায় ৭/৮ জিবি, যত ইচ্ছা ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ মোবাইলে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড - TrickFreak
কীভাবে প্যাক গুলো ক্রয় করবেন?
আপনি চাইলে ৩৪/২৩ টাকা রিচার্জ করে প্যাক গুলো এক্টিভ করতে পারবেন। অথবা কোড ডায়াল করেও নিতে পারবেন। কোড গুলো হলো-
৳৩৪ ৩ঘন্টা কোডঃ *১২১*৩৩১২#
৳২৩ ২ঘন্টা কোডঃ *১২১*৩৩০৯#
আবার আপনারা চাইলে My GP অ্যাপ থেকেও কিনতে পারেন।
এবার প্যাক গুলো কিনুন আর উপভোগ করুন আনলিমিটেড ইন্টারনেট!
আরও পড়ুনঃ কিভাবে ইমো একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন - TrickFreak
আনলিমিটেড ইন্টারনেট প্যাক কেনা কী উচিত?
গ্রামীণ ফোন যদিও আনলিমিটেড আনলিমিটেড বলে সবাইকে আকর্ষিত করছে তবুও এই আকর্ষণ এর মাঝেও আরেকটা কিন্তু লুকিয়ে আছে। গ্রামীণফোন যদিও বলছে যে এটা আনলিমিটেড ডাটা প্যাক, কিন্তু প্রকৃত পক্ষে তা নয়। তারা ওই প্যাকের নিচে কতগুলো পয়েন্ট নোট করে দিয়েছে।
যার মধ্যে একটি হলো আপনি যদি অতিরিক্ত পরিমাণে ডাটা খরচ করেন তাহলে ডাটা লিমিট হবে ৮জিবি। অর্থাৎ তারা আনলিমিটেড বলে কাস্টমারদের এই প্যাক সরবরাহ করছে ঠিকই কিন্তু তারা সে অনু্যায়ী সেবা দিচ্ছে না। তাই আপনি যদি ২/৩ ঘন্টার জন্য ৮জিবি ব্যবহার করতে চান তাহলে নিতে পারেন। অন্যথায় না।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আগামী পোস্ট অবধি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ।
